আবারও বধূ নির্যাতনের ঘটনায় সাক্ষী রইল অশোকনগর - The News Lion

আবারও বধূ নির্যাতনের ঘটনায় সাক্ষী রইল অশোকনগর

 


দি নিউজ লায়ন; আবারও বধূ নির্যাতনের ঘটনায় সাক্ষী রইল অশোকনগর পালপাড়া এলাকা। মৃত মহিলার নাম সোমা দাস। অভিযোগ দীর্ঘদিন ধরেই নাকি তার ওপরে অত্যাচার করত স্বামী সহ শশুর বাড়ির অন্যান্য লোকেরা। বারবার তাকে জোর করা হতো গাড়ি টাকাপয়সা আনার জন্য। 


গতকাল রাতে বাপের বাড়িতে খবর দেওয়া হয় মেয়ে সোমা দাস গুরুতর অসুস্থ এই শুনে মেয়ের বাড়ির লোকেরা তাকে দেখতে আসে এবং এসে তাদের আসলে তাদের জানানো হয় যে মেয়ে হাসপাতালে ভর্তি এবং মেয়ে মারা গেছে, পরিবারের কাউকে বডি দেখতে দেওয়া পর্যন্ত হয়নি।


 সূত্রের খবর সোমা দাস কে ঝুলন্ত অবস্থায় পাড়ার প্রতিবেশীরা দেখতে পায়। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন তারা। অশোকনগর থানায় তারা লিখিত অভিযোগ দায়ের করেছে স্বামী শুভঙ্কর দাস সহ আরও তিনজনের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং স্বামী শুভঙ্কর দাস পলাতক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.